৩ দুষ্কৃতকারী অস্ত্রসহ গ্রেফতার।

অস্ত্র দেখিয়ে কয়লা কারবারিদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার দুই
পিস্তল, কার্তুজ ও গাড়ি উদ্ধার, চক্রের মূল মাথাদের খুঁজছে পুলিশ
জামুরিয়া : বৈধ কয়লা কারবারিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, বিপুল পরিমাণ কার্তুজ এবং একটি গাড়ি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মুন্না সিং (৩২), পিতা জনিশ সিং, বাড়ি শঙ্করপুর কোলিয়ারি, থানা অন্ডাল এবং বিজয় সিং (৩৮), পিতা প্রয়াত রমেশ সিং, বাড়ি গাইঘাটা হরিপুর, থানা অন্ডাল, জেলা পশ্চিম বর্ধমান।
জানা গেছে, গত কয়েকদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ আসছিল যে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী ইসিএলের বিভিন্ন বৈধ কয়লা ডিপো এবং ডিও কয়লা বোঝাই গাড়ির চালক ও ব্যবসায়ীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করছে।
অভিযোগের ভিত্তিতে কেন্দা ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে অভিযান চালায়। অভিযানে হাতেনাতে দুই অভিযুক্তকে অস্ত্র ও গাড়িসহ গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, বিপুল পরিমাণ কার্তুজ এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃতদের বৃহস্পতিবার সকালে আসানসোল আদালতে তোলা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে এবং তোলাবাজি চক্রের মূল মাথাদের খোঁজে ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন