মনটা খুব খারাপ হয়ে গেল। মন্দারমনির বিচে কচ্ছপ টা পরেছিল একাকী অবহেলায়। দেখে মনে হলো অনেকদিন ধরে তীরে পড়ে আছে। তাই দেহে পচন, শুকিয়ে যাওয়া, খোলসের রং বদলে যাওয়া এবং মুখ/মাথার অংশ ক্ষয়ে যাওয়া দেখা যাচ্ছে।
কচ্ছপটির দুঃখজনক মৃত্যুর কয়েকটি সম্ভাব্য কারণ হতে পারে-
♦️সমুদ্রে ভাসমান প্লাস্টিক, পলিথিন, জাল বা দড়ি কচ্ছপরা খাবার ভেবে খেয়ে ফেলে।
এর ফলে পেটে বদ্ধ অবস্থার সৃষ্টি হতে পারে এবং
শ্বাসকষ্ট হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যেতে পারে।
♦️দ্বিতীয় সম্ভাব্য কারণ হতে পারে মাছ ধরার জালে আটকে যাওয়া
এভাবে বহু সামুদ্রিক কচ্ছপের মৃত্যু হয়।
জালে আটকে গেলে কচ্ছপ আর ডাঙায় উঠে শ্বাস নিতে পারে না এবং ডুবে যায় বা আহত হয়
পরে ঢেউয়ে তীরে ভেসে আসে।
♦️তৃতীয়তঃ দূষিত জল ও বিষাক্ত বর্জ্য, কারখানার বর্জ্য, তেল, রাসায়নিক পদার্থ বা নোংরা জল কচ্ছপের শরীরে মারাত্মক প্রভাব ফেলে। এতে এদের শরীর দুর্বল হয়ে অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়।
♦️বা কোনো রোগে আক্রান্ত হয়েও মারা যেতে পারে।
♦️অন্যান্য কারণের মধ্যে হতে পারে নৌকার ধাক্কা বা আঘাত। অনেক সময় স্পিডবোট, ট্রলার বা জাহাজের আঘাতে কচ্ছপ আহত হয়।
বাইরে বড় ক্ষত না থাকলেও ভেতরে মারাত্মক আঘাত লেগে মৃত্যু হতে পারে।
♦️অনেক সময় অসুস্থতা, সংক্রমণ বা বার্ধক্যের কারণে কচ্ছপ অসুস্থ, দুর্বল বা বয়স্ক হয়ে স্বাভাবিকভাবেও মারা যেতে পারে। তারপর স্রোত বা জোয়ারে ভেসে তীরে উঠে আসে। ছবির কচ্ছপটা অনেক আগেই মারা গেছে। দেহে পচন ও ক্ষয় হয়েছে। সম্ভবত সমুদ্র থেকে ভেসে তীরে এসেছে। পিঁপড়ে জাতীয় কোনো প্রাণী কুঁড়ে কুঁড়ে খেয়ে চোখ দুটো গর্ত করে দিয়েছে। এছাড়াও মৃত্যুর পর সূর্য, লবণাক্ততা, বালি, কুকুর/শকুন/অন্যান্য প্রাণী দেহের ক্ষতি করেছে
♦️✅❌ এবিষয়ে মানুষের কী ভূমিকা থাকতে পারে?
সমুদ্রে প্লাস্টিক ফেলা ❌
পরিত্যক্ত মাছ ধরার জাল তেল ও রাসায়নিক দূষণ এড়ানো। অসচেতন নৌযান চলাচল ❌
সৈকতে আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করা ❌
আমাদের কী করা উচিত?
যদি এমন কচ্ছপ দেখেন, তাহলে—
হাত না দেওয়া ✅
স্থানীয় বন বিভাগ / মৎস্য বিভাগ / প্রাণী উদ্ধার সংস্থাকে খবর দেওয়া ✅
জায়গাটির ছবি ও লোকেশন সংরক্ষণ করা ✅
আশেপাশে মানুষ ও কুকুর দূরে রাখা✅
কারণ মৃত প্রাণীর দেহে ব্যাকটেরিয়া বা সংক্রমণ থাকতে পারে।
❌✅❌✅❌✅❌✅❌✅
সামাজিক, পরিবেশ গত ও মানবিক দায়বদ্ধতা থেকে পোস্ট টি করলাম।
#mandarmani
#environment
#tortoise
#ocean
#pollution
শীলা দাস