১০৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন কিংবদন্তি হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মনী ছেত্রী। ১৯২০ সালের ২৩ শে মে দার্জিলিঙে জন্মেছিলেন তিনি।সেখানেই একটি প্রাথমিক শিক্ষালাভ হয়েছিল তাঁর। বর্তমানে বালিগঞ্জ প্লেসের বাসভবনেই ছিলেন তিনি। জানা গিয়েছে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন তিনি। হাসপাতাল থেকে ফিরে শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন দিন পনের। তারপর ৫ ই এপ্রিল শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি পরিচিত ছিলেন একজন প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে।একসময় তিনি এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ছিলেন এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা হিসেবে দায়িত্বভার সামলেছেন। চিকিৎসা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৭৪ সালে পদ্মশ্রী প্রাপ্ত হন তিনি। ১৯৮২ সালে অবসর নেবার পর নিয়মিত রোগী দেখতেন তিনি। এবছর বাড়িতে আচমকাই পড়ে যান। মাথায় চোট লাগে এবং ঢাকুড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু তারপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।
শীলা দাস।
#DEATH
#doctor
#kolkata
#darjeeling
#WestBengal