ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে সমস্ত FIR প্রত্যাহার, যুবকল্যাণই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: জে পি নাড্ডা
🤝জুলাই মাসে CJP-র নেতৃত্বে হওয়া ছাত্র বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত FIR প্রত্যাহার করা হবে। পাশাপাশি, তাঁদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হবে না বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। নাড্ডা জানান, গত ২৫ জুলাই তিনি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংকে সঙ্গে নিয়ে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছিলেন। সেই সময়ই ছাত্রদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে কোনও কঠোর ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।
🤝নাড্ডার বক্তব্য, কেন্দ্রের দেওয়া সেই প্রতিশ্রুতি এবার কার্যকর করা হচ্ছে। বিজেপি-শাসিত রাজ্যগুলির সঙ্গেও কেন্দ্র আলোচনা করেছে এবং সংশ্লিষ্ট রাজ্যগুলি তাদের এলাকায় CJP আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত FIR প্রত্যাহারে সম্মতি দিয়েছে।
NEET-UG ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁস এবং পরবর্তী পরীক্ষার বাতিলের জেরে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারের জন্য ৯০ দিনের মধ্যে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সরকারি সূত্রে জানা গিয়েছে।
নাড্ডা বলেন, দেশের যুবসমাজের কল্যাণ ও অগ্রগতি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
৫ সেপ্টেম্বরের দিল্লি মিছিল প্রত্যাহার
সুপ্রিম কোর্ট জুলাইয়ের ২০ থেকে ২৫ তারিখ পর্যন্ত দেশজুড়ে CJP-র নেতৃত্বে হওয়া বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR বাতিল করার পর সংগঠনটি ৫ সেপ্টেম্বর দিল্লিতে প্রস্তাবিত ‘চলো সংসদ’ মিছিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
💥নাড্ডা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, কেন্দ্রের সঙ্গে বিজেপি-শাসিত রাজ্যগুলির আলোচনার পর আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। কী নিয়ে শুরু হয়েছিল আন্দোলন?
NEET-UG ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে গত ২০ জুন যন্তর মন্তরে ছাত্র আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ একাধিক দাবি জানিয়েছিলেন।
💥জুলাইয়ের ২০ তারিখ CJP-র নেতৃত্বে ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। সংসদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। এরপর ২৫ জুলাই আন্দোলন প্রত্যাহার করা হয়, যখন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন এবং সরকার আন্দোলনকারীদের অন্যান্য দাবিও মেনে নেওয়ার আশ্বাস দেয়। #cjp #students #protest #25th #education #Minister #Resign #jantarmantarnews