তরুণীকে জোর করে চুম্বন! ট্রাম্পের আইনজীবী ভাঁস করলেন আসল ভিডিও

নিজস্ব প্রতিনিধি : কিছু দিন আগেই নির্বাচনী প্রচারে এসে এক দলীয় কর্মীকে জোর করে চুম্বনের অভিযোগ উঠল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এ বার  সেই তথ্য ভুল প্রমাণ করা জন্যে ট্রাম্প নিজেই আইনজীবী মারফত একটি চুম্বনের ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। সেই ভিডিওতে ট্রাম্পের আইনজীবী দাবি করেছেন, “জোর করে নয়, সে দিন চুম্বন করেছিলেন, কিন্তু ওই তরুণীর সম্মতিতেই”।

২০১৬ সালের নির্বাচনী প্রচারের সময় ওই ভিডিওটি তোলা বলে দাবি করা হয়েছে। ট্রাম্পের আইনজীবী বলেন, “দু’জনের সম্মতিতেই ওই আবেগঘন কাণ্ডটি ঘটেছিল। এর মধ্যে বলপ্রয়োগ করার কোনো যুক্তি নেই”।

প্রসঙ্গত, ওই বছর নির্বাচনী প্রচারে ফ্লোরিডার টাম্পাতে গিয়েছিলেন ট্রাম্প। সেখানে তাঁর সঙ্গে ছিলেন আলভা। ভিডিওতে দেখা যায়, আলভা বলছেন, ট্রাম্পের প্রচারের জন্য আটমাস বাড়ির বাইরে রয়েছেন তিনি। তাঁকে আচমকা চুম্বন করে অস্বস্তিতে ফেলে দেন প্রেসিডেন্ট। এই ঘটনায় আদালতে মামলা দায়ের করেন আলভা।

কিন্তু ওই ভিডিওকে প্রমাণ হিসাবে ট্রাম্পের আইনজীবী বলেন, “ওই ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, ট্রাম্পের অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নিজের কর্মীকে জোর করে চুমু খাননি”।

তবে ওই ভিডিও প্রকাশ আসার পর আলভার আইনজীবী দাবি করেছেন, তাঁর মক্কেলের দাবি যে সত্য, সেটাই প্রমাণ দিচ্ছে ওই ভিডিও।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন