📰 সংবাদ বুলেটিন
দলীয় কর্মীদের উদ্দেশে ভার্চুয়াল ভাষণে বিজেপির বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়
দলীয় কর্মীদের উদ্দেশে ভার্চুয়াল ভাষণে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন ঘটনা, লক্ষ্মীর ভাণ্ডার ও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, হকার উচ্ছেদ, রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে মামলা এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি।
ভাষণের শুরুতেই বাংলার সমস্ত নাগরিক ও ‘বিশ্ব বাংলা’র মানুষকে শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এত অত্যাচারের মধ্যেও সকলে যেন সুস্থ ও ভালো থাকেন—এটাই তাঁর কামনা। সাম্প্রতিক কয়েকটি ঘটনা তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে বলেও জানান তিনি। অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা না পাওয়ার কারণে মা ও মেয়ের আত্মহত্যার ঘটনায় শোকপ্রকাশ করেন তিনি। পাশাপাশি দিল্লিতে ছাত্র-যুবদের আন্দোলনে যোগ দিতে যাওয়ার কারণে বাঁকুড়ার এক যুবকের বাবার মৃত্যুর ঘটনাতেও সমবেদনা জানান।
♦️লক্ষ্মীর ভাণ্ডার ও অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রশ্ন
মমতার অভিযোগ, নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দেওয়া হলেও নির্বাচনের পরে বহু নাম বাদ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ সমীক্ষা না হলে প্রকৃত পরিস্থিতি জানা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, নির্বাচনের আগে বিজেপি কর্মী ও বিভিন্ন এজেন্সির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে টাকা বিতরণ এবং ফর্ম পূরণে সাহায্য করা হয়েছিল। বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
♦️মমতা বলেন, “আমাদের সরকার যতদিন থাকবে, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে।” মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতেই লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হয়েছিল বলেও জানান তিনি। রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে মামলা নিয়ে অভিযোগ। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা দিচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ১২ থেকে ১৪ হাজার মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ মানুষকে ফোন করে তৃণমূলকে সমর্থন না করার জন্য চাপ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
♦️লক্ষ্মীর ভাণ্ডার ও অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে যাঁরা বঞ্চিত হচ্ছেন, তাঁদের নাম নথিভুক্ত করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন মমতা। তিনি বলেন, “আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।” সভা করার অনুমতি না দেওয়া হলেও তিনি রাজনীতি থেকে অবসর নেবেন না বলে স্পষ্ট জানিয়ে মমতা বলেন, বিজেপিকে রাজনৈতিকভাবে অবসর নিতে বাধ্য না করা পর্যন্ত তাঁদের লড়াই চলবে।
💥যাদবপুর বিশ্ববিদ্যালয় ও ছাত্র-যুবদের প্রসঙ্গ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি ও বিশ্ববিদ্যালয়ের প্রতীক নষ্ট করার অভিযোগ নিয়েও সরব হন মমতা। মতপার্থক্য থাকলেও যাদবপুরের ছাত্রছাত্রীদের তিনি সম্মান করেন বলে জানান। ১৫ আগস্ট ছাত্র-যুবদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, তিরঙ্গা র্যালি করার অধিকার কি শুধুমাত্র বিজেপির? ২৮ আগস্টের কর্মসূচির অনুমতি চাওয়ার পর ডেকরেটর, সাউন্ড সিস্টেম কর্মী ও হোটেল মালিকদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
♦️হকার উচ্ছেদ ও ‘বুলডোজার রাজনীতি’ নিয়ে আক্রমণ। হকারদের উচ্ছেদ করে তাঁদের জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। তাঁর কথায়, “হকাররা কি না খেয়ে থাকবে?” বিজেপি ‘বুলডোজার রাজনীতি’ শুরু করেছে বলেও কটাক্ষ করেন তিনি। একইসঙ্গে বলেন, নির্বাচনে জেতার পর বিজেপির ‘হানিমুন পিরিয়ড’ নয়, এখন চলছে ‘মানি-মুন পিরিয়ড’।
♦️রাজ্য প্রশাসন ও বিভিন্ন প্রকল্প নিয়ে অভিযোগ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও আশুতোষ কলেজে হামলার অভিযোগ, জগন্নাথ ধামের নাম পরিবর্তন, রাস্তার জল জমা, যানজট এবং অপরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন তোলেন মমতা।
তিনি আরও অভিযোগ করেন, কন্যাশ্রী, বিশ্বশ্রী ও বিশ্ব বাংলা-সহ বিভিন্ন প্রকল্পের নাম পরিবর্তন করা হচ্ছে। বাংলার সহায়তা কেন্দ্রগুলির অর্থ বন্ধ এবং বহু কর্মসংস্থান নষ্ট হয়েছে বলেও দাবি করেন তিনি।
♦️গৃহহীন পরিবার ও মানবিকতার বার্তা।
ফুটপাথে শিশুর জন্য দুধ গরম করতে থাকা এক গৃহহীন মাকে সেই কাজও করতে দেওয়া হয়নি বলে একটি ঘটনার উল্লেখ করেন মমতা। তিনি বলেন, “অমানবিক হওয়ার আগে মানবিক হওয়ার চেষ্টা করুন।” ওই পরিবারের দায়িত্ব নেওয়ার কথাও জানান তিনি। প্রয়োজনে দলের কোনও সহকর্মীর বাড়িতে তাঁদের থাকার ব্যবস্থা, খাবার এবং শিশুদের পড়াশোনার ব্যবস্থা করা হবে বলে জানান মমতা। DA, সরকারি কর্মী ও ছাত্র প্রকল্প নিয়ে বক্তব্য।
♦️সরকারি কর্মীদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নির্বাচনের আগে ২০০৯ সাল থেকে বকেয়া DA-এর ২৫ শতাংশ তিনি পরিশোধ করেছিলেন বলে দাবি করেন। নতুন হারে ছয় মাস DA দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। NRC, SIR ও সম্প্রীতি নিয়ে বার্তা
গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। Census ও NRC ফর্মে তথ্য দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, ভবিষ্যতে সেই তথ্য অন্য কোনও কাজে ব্যবহার করা হবে না—তার নিশ্চয়তা কোথায়?
♦️সামনে ঝুলনযাত্রা ও রাখিবন্ধনের কথা উল্লেখ করে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন নষ্ট করা যাবে না বলেও বার্তা দেন তিনি। SIR-এর নামে বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি করে প্রয়োজনে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানান মমতা।
💥২৮ আগস্টের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান। ভাষণের শেষে ২৮ আগস্টের কর্মসূচিতে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্যায় পড়লে তিনি সবসময় মানুষের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন। তাঁর বার্তা—ভালো মানুষকে সম্মান করুন, বিজেপিকে প্রত্যাখ্যান করুন। রাজপথই সঠিক পথ দেখায়। শেষে “জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা” স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন তৃণমূল নেত্রী।
#MamataBanerjee #trinamulcongress #fighter #AnnapurnaBhandar #LokkhirBhandar #footpath #JadavpurUniversity