🌴আমাদের রাজ্য কংক্রিটের জঙ্গলে ভরে গেছে। বিল্ডিং প্ল্যান পাস করার সময় বিভিন্ন প্রতিষ্ঠান তৈরীর সময়, পঞ্চায়েত কর্পোরেশন সবাই আমরা লিখে দিচ্ছি যে কনস্ট্রাকশন করবো, ওয়ান থার্ড গাছ লাগাবো কিন্তু কেউ মানেনি।
🌲আকাশ পথে আমরা যখন যাতায়াত করি, তখন আমি নিচের অবস্থা দেখে শিউরে উঠি। আমি একদম জমি থেকে উঠে আসা লোক।
অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম , বাঁকুড়া, পুরুলিয়া আকাশ থেকে দেখলে কষ্ট হয়।
🌾দশ বছর আগে কি ঘন জঙ্গল ছিল আজকে কি অবস্থা হয়েছে। তাই আমাদের ব্যাপক বনসৃজন এর মধ্য দিয়ে পশ্চিমবাংলার পরিবেশকে রক্ষা করতে হবে। গাছ চুরি, গাছ পাচার বেআইনি কাঠের মিল, বেআইনি সিন্ডিকেট রাজ্যে বন্ধ করেছি। আপনারাও পুলিশকে সাথে নিয়ে গাছ পাচার অবৈধ কাজ বন্ধ করুন। অরণ্য সপ্তাহে মানুষের উদ্দেশ্যে আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
🍃বিগত ১৫ বছরের সরকার ফরেস্ট ডিপার্টমেন্টকে অবহেলা করেছে, বরাদ্দ দেয়নি। ম্যানপাওয়ার দেয়নি পরিকাঠামো দেয়নি, আমি বলব উড়িষ্যা ছত্রিশগড় থেকে শিখে আসুন কিভাবে ফরেস্ট ডিপার্টমেন্ট কে গুরুত্বপূর্ণ দপ্তরে পরিণত করা যায়। সেখান থেকে শিখে এসে পশ্চিমবঙ্গেও সেটা করুন। ডাবল ইঞ্জিন সরকার সেটা করবে।
#অরণ্য #সপ্তাহ #মুখ্যমন্ত্রী #শুভেন্দুঅধিকারী #forest #plants #concrete #trees